পাড়ায় সংলাপ কর্মসূচী সারা রাজ্য জুড়ে চলছে। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে বেড়ুগ্রাম অঞ্চলে জনসংযোগ সারেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। তাঁর সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ ওরফে দানি, কর্মাধক্ষ্য সুনীল ধারা সহ অন্যান্যরা। সাদিপুরে শিব মন্দিরে পুজো দিয়ে তাঁরা জনসংযোগ শুরু করেন। নাখরা থেকে হৈবতপুর পর্যন্ত চলে আজকের এই জনসংযোগ কর্মসূচী। পাড়ায় পাড়ায় তাঁরা প্রতিটি বাড়িতে গিয়ে