রঘুনাথপুর ১: আদ্রার অফিসার্স ক্লাবে ৭০তম রেল সেবা পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হল, উপস্থিত DRM সহ অন্যান্যরা
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সার্বিক পরিষেবার বিচারে আদ্রা ও বাঁকুড়া স্টেশনকে 'সেরা স্টেশন' হিসাবে পুরস্কৃত করা হল। বুধবার বিকেল ৪টে নাগাদ আদ্রায় রেলের অফিসার্স ক্লাবে ছিল আদ্রা ডিভিশনের ৭০ তম 'রেল সেবা পুরস্কার' অনুষ্ঠান। সেখানে ওই দুই স্টেশনকে পুরস্কৃত করা হয়। সেখানে ৪৩ জন রেল বিভিন্ন বিভাগের কর্মীকে পুরস্কার হিসাবে দেওয়া হয় শংসাপত্র ও স্মারক। ১৩ কর্মীকে তাঁদের কাজে বিশেষ ভূমিকার জন্য দেওয়া হয় 'মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড' পুরস্কার।