বরাবাজার: গ্রামে মদ বিক্রয়ের বিরুদ্ধে অভিযানে নামলো পাততোরিয়া গ্রামের মহিলারা
গ্রামে বিক্রি হচ্ছে চোলাই মদ, আর তাতেই বাড়ছে অশান্তি। মদ খেয়ে বাড়িতে এসে মহিলাদের উপর মারধর, বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করে মদ খাওয়া, সংসারে ডেকে আনছে চরম অশান্তি। সেই অশান্তি থেকে পরিত্রাণ পেতে এবার পথে নামল বাড়ির মেয়েরা। রবিবার সন্ধ্যায় বরাবাজার ব্লকের অন্তর্গত পাত্তরিয়া গ্রামের কচা কুলির প্রায়শতাধিক মহিলা জমায়েত হয় মদের ঠেক ভাঙতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বরাবাজার থানার পুলিশ এবং বরাবাজার আবগারি দফতরের আধিকারিকেরা।