মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিট নাগাদ হাসনাবাদ ব্লকের ভেবিয়া অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ‘পরিবর্তন সভা’ অনুষ্ঠিত হলো। আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত এই সভায় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভায় উপস্থিত দলীয় নেতৃত্ব বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন এবং এলাকার অনুন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকায় প্রকৃত পরিবর্তনের ডাক দেন। পঞ্চায়েত ও বুথ স্তরে সংগঠনের