রঘুনাথপুর ১: রঘুনাথপুর শহরের নিখোঁজ বৃদ্ধর পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ,হাসপাতাল থেকে দেহ PM পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
22শে মে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ থাকা বছর 75র এক বৃদ্ধর পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর শহরে। মৃতের নাম রোহিদাস পাল।বাড়ি রঘুনাথপুর শহরের 13নম্বর ওয়ার্ডের মুনসেফডাঙ্গা এলাকার জগদ্ধাত্রী মেডিক্যালের সামনে।মৃতের ছেলে অভিজিৎ পাল জানান সোমবার সকালে বাড়ির পেছনের একটি ঝোপ থেকে পচা দুর্গন্ধ বের হতেই সেখানে খোঁজ করতে গিয়েই দেখি বাবার গলায় ফাঁস লাগানো পচাগলা মৃতদেহ ।সঙ্গে সঙ্গে পুলিশে খবর জানাই।