ঝালদা বাঘমুন্ডি সড়কের বিরুডীর কাছে দুর্ঘটনার কবলে সৌরভ বাস। স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনা কবলে পড়ে একটি বেসরকারি বাস। যার নাম সৌরভ। প্রায় প্রতিদিন ঝালদা বাগমুন্ডি রাজ্য সড়ক দিয়ে পুরুলিয়া পর্যন্ত এই বাসের যাতায়াত। তবে শনিবার দুপুর একটা ত্রিশ নাগাদ জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে থাকা একটি দেওয়ালে টক্কর মারে। বাসের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় কয়েকজন যাত্রীর আংশিক আঘাত পেয়েছে। বড়সড় বিপদের হাতে অল্পের জন্য রক্ষা