রায়গঞ্জ: গবেষণায় নতুন দিশা: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে R সফটওয়্যারের উপর তিন দিনের কর্মশালা শুরু
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সি মেমোরিয়াল সভাকক্ষে মঙ্গলবার দুপুরে শুরু হলো ‘লাইফ সায়েন্সেস ও ফিজিক্যাল সায়েন্সেসের জন্য R’ শীর্ষক তিন দিনের হাতে-কলমে কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা, গণিত ও রেশমচাষ বিভাগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, গবেষক ও শিক্ষক-শিক্ষিকারা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক বিশ্বব্রত প্রধান-সহ বিশিষ্ট শিক্ষাবিদরা।