ইটাহার: বারুইপুর ও মালদহের শিশু কন্যা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ইটাহারে প্রতিবাদ মিছিল পালন করল যুব কংগ্রেস
বারুইপুর ও মালদহে নাবালিকা শিশু কন্যার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জোরদার প্রতিবাদ মিছিল পালন করল যুব কংগ্রেস। বুধবার বিকেলে ইটাহার ব্লক যুব কংগ্রেসের ডাকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন হাটখোলা এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে যুব কংগ্রেসের জেলা সভাপতি মামুন রেজার নেতৃত্বে মিছিল শুরু করে শতাধিক যুব কংগ্রেস কর্মীরা। এরপর দোষীদের কঠোর শাস্তির দাবিকে সামনে রেখে মিছিলটি পুলিশি ঘেরাটোপে সমগ্র ইটাহার সদর এলাকার রাস্তা পরিক্রমা করে যুব কংগ্রেস কর্মীরা।