আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও সক্রিয় এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী করতে মাঠে নামল বিজেপি।সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল সোশ্যাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা।পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা এবং দলীয় কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো,ওড়িশা রাজ্য বিজেপির আইটি ও সোশ্যাল মিডিয়া কনভেনর শ্যাম বড়াল সহ অন্যান্যরা।