মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সারকেল আবগারি দপ্তরের।সোমবার রাত্রি ৯.৩০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী,মানবাজার থানার আনন্দপুর, শালপাড়া,গোবিন্দপুর, রাধানগর এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে দুশো কুড়ি লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।