সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত পানুরিয়ায় এলাকার একাধিক জায়গায় বিঘের পর বিঘে পোকাতে ফসল নষ্ট করে দিয়েছে। এতেই মাথায় হাত পড়েছে সেই সমস্ত জমি চাষ করা চাষীদের। সেই ফসল পরিদর্শন করতে মঙ্গলবার দিন সেখানে এসে উপস্থিত হলেন বীরভূম জেলা কৃষি দপ্তরে একাধিক আধিকারিকরা।