সোমবার দিন সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত একাধিক বুথ এলাকায় SIR বিষয়ক কাজ পরিদর্শন করতে উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা রোল অবজারভার স্মিতা পান্ডে। সঙ্গে উপস্থিত ছিলেন সিউড়ি সদর মহকুমা শাসক সহ সিউড়ি এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও একাধিক আধিকারিকরা।