বুধবার বিকেল পাঁচটা নাগাদ দেগঙ্গা ব্লকের মাটি কুমড়া এলাকায় উদ্বোধন হল চৌরাশী অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের। উদ্বোধন করেন দেগঙ্গা ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ -সভাপতি আনিসুর রহমান বিদেশ। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা নারায়ন বিশ্বাস,আরসাদুল সরদার,লিয়াকাত আলী সাগর, স্থানীয় পঞ্চায়েত প্রধান বাপ্পা মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।