বাঘমুণ্ডী: মদ বিক্রি বন্ধের দাবিতে সুইসা ফাঁড়ির দ্বারস্থ বিদ্রি গ্রামের মহিলারা
মদ বিক্রি বন্ধের দাবিতে সুইসা ফাঁড়ির দ্বারস্থ বিদ্রি গ্রামের মহিলারা। চোলাই মদ বন্ধের দাবিতে ফের একবার ময়দানে নামলেন মহিলারা। শুক্রবার বাঘমুন্ডির বিদ্রি গ্ৰামের বাসিন্দা চপলা কুমার, সরস্বতী দাস গোস্বামী সহ একাধিক মহিলারা দুপুর ২ টা নাগাদ জানান চোলাই মদের কারবারে পরিবারে অশান্তি নেমে এসেছে। গ্ৰামের কয়েকজন ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তাদেরকে বারবার বলা সত্ত্বেও কোন কর্ণপাত করেনি। ফলস্বরূপ প্রতিনিয়ত পরিবারের মধ্যে কলহ লেগেই রয়েছে। তাই মদ বন্ধের