জেলা পুলিশের নির্দেশে এবং কেশপুর ও আনন্দপুর থানার উদ্যোগে আনন্দপুর ফুটবল ময়দানে ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার নামকরণ করা হয় গ্রামীন কাপ। এই দিন উপস্থিত ছিলেন কেশপুর ও আনন্দপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সহ পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গরাই,এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাঁজা,আসিফ ইকবাল সহ একাধিক সমাজসেবীরা। জানা গিয়েছে দুই দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।