ইসলামপুর: ইসলামপুর ব্লক কংগ্রেসে প্রকাশ্য কোন্দল, ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বহিষ্কৃত অঞ্চল সভাপতিদের
ইসলামপুর ব্লক কংগ্রেসে প্রকাশ্য কোন্দল, ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বহিষ্কৃত অঞ্চল সভাপতিদের ইসলামপুর ব্লক কংগ্রেসে এবার প্রকাশ্যে এল তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার বিকেলে ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হারুন রশিদ তার ব্লকের চারজন অঞ্চল সভাপতিকে দলবিরোধী কার্যকলাপ ও “দলের সঙ্গে গাদ্দারি”-র অভিযোগে বহিষ্কার করেন। তবে এর পরদিনই বহিষ্কৃত অঞ্চল সভাপতিরা সাংবাদিক বৈঠক করে ব্লক সভাপতি হারুন রশিদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন। বহিষ্কৃত