ভিন রাজ্যের শিশুশ্রমিক উদ্ধার । বারুইপুরের মাটির খুলি কারখানা থেকে অভিযান চালিয়ে উদ্ধার ৩৪ জন ভিন রাজ্যের শিশু শ্রমিক । বারুইপুর থানার অন্তর্গত হাড়দহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু এলাকায় দু'টি মাটির খুলি কারখানায় অভিযান চালিয়ে ৩৪ জন ভিন রাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে।অনেকদিন ধরেই ওই এলাকার খুলিকারখানা গুলোতে শিশু শ্রমিক হিসাবে কাজ করানো হচ্ছিল।