রায়গঞ্জ: ফাঁকা বাড়িতে গলায় ফাঁস, রহস্যে ঘেরা বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জে, তদন্তে পুলিশ
রায়গঞ্জের সুভাষগঞ্জে ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন গোপাল পাল (৬০)। রবিবার সন্ধ্যার ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের দাবি, কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা অজানা। মৃতের ভাইপো বাদল পাল বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।