রায়গঞ্জ: তৃনমুল কংগ্রেসের দলীয় কার্যালয় লন্ডভন্ড করে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য বোগ্রামে
তৃনমুল কংগ্রেসের দলীয় কার্যালয় লন্ডভন্ড করে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য বোগ্রামে। মঙ্গলবার দুপুরে এমন দৃশ্য নজরে আসে। যদিও ওই বিষয়ে কোনও তৃনমুল নেতৃত্ব কোনও অভিযোগ করেননি৷ পাশাপাশি বিজেপি নেতৃত্বের সাথে কথা বললেও তারা ওই কাজকে সমর্থন করেননি। পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী বিজেপির পতাকা নিয়ে বিভিন্ন যায়গায় দুষ্কৃতীরা নিজেদের কোম্পানী বদলে নিজেদের ধান্ধাবাজির ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে৷ বিজেপি এসব মেনে নেবে না৷