মানবাজার ১: গোবিন্দপুর গ্রামের অদূরে গাছ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ
গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মানবাজার থানা এলাকায়। শনিবার আনুমানিক বেলা বারোটা নাগাদ মানবাজার থানার অন্তর্ভুক্ত গোবিন্দপুর গ্রামের অদূরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায়, এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয় লোকজন। পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত ওই ব্যক্তির নাম সাধন মাঝি। বাড়ি গোবিন্দপুর গ্রামেই।