আবারো অবৈধভাবে গাছ কাটার অভিযোগে নাম জোরালো তৃণমূল নেতার। ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চলের আমুড়িয়া এলাকায়। ইতিমধ্যেই মঙ্গলবার ওই তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে কেশপুর থানায়। জানা গিয়েছে আমুড়িয়া এলাকার ক্যানাল পাড়ে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে নাম জড়িয়েছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মির্জা সাইফুল ইসলামের, যদিও তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেছেন।