মানবাজার ১: বিভেদ ভুলে মানবাজারের সন্ধ্যারানী টুডুর সমর্থনে মিছিলে হাঁটলেন তৃনমুল কংগ্রেসের নেতৃত্বরা
অবশেষে মানবাজার বিধানসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী সন্ধ্যারানী টুডুর সমর্থনে মিছিলে হাঁটলেন পুরুলিয়া জেলা তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলীপ পাত্র।সাথে ছিলেন পুরুলিয়া জেলা তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো, জেলা বরিষ্ঠ সহ সভাপতি গুরুপদ টুডু, ব্লক সভাপতি অপূর্ব সিংহ এবং অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী। হাতে হাত ধরে মিছিলের সামনে হাঁটতে দেখা যায় নেতৃত্বদের।