রায়গঞ্জ: মোহিত সেনগুপ্তের নেতৃত্বে রায়গঞ্জ পৌরসভায় দুর্নীতির অভিযোগে প্রশাসকের দ্বারস্থ জেলা কংগ্রেস
রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন দুর্নীতি ও সমস্যা নিয়ে প্রশাসকের কাছে ডেপুটেশন দিল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। বুধবার ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। তিনি বিল্ডিং প্ল্যান বিভাগ, রায়গঞ্জ ভবন, মোহরকুঞ্জ সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলেন। পাশাপাশি পৌর কর্মচারীদের বেতন ও পেনশন সমস্যার বিষয়ও তুলে ধরেন। পৌরসভার প্রশাসক তথা মহকুমা শাসক তন্ময় ব্যানার্জী জানান, উত্থাপিত দাবিগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হবে।