দেগঙ্গা উৎসব ও বইমেলার চতুর্থ দিনে অনুষ্ঠিত হলো নৃত্য প্রতিযোগিতা। বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। বিভিন্ন স্কুলের প্রায় ১৫ জন ছাত্রছাত্রী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নাচের প্রতিযোগিতা দেখতে বুধবার মঞ্চের সামনে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের নাচ সকলকে মুগ্ধ করে। উদ্যোক্তারা জানিয়েছেন ১১ তারিখ পর্যন্ত চলবে দেগঙ্গা উৎসব ও বইমেলা।