রায়গঞ্জ: অর্থনৈতিক দুশ্চিন্তায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের রামপুর এলাকায়, তদন্তে পুলিশ
অর্থনৈতিক দুশ্চিন্তায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জের রামপুর এলাকায়। মৃতের নাম সুদর্শন বর্মন (৪৪)। রবিবার সকালে ঘরের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, চিকিৎসার খরচ ও আর্থিক চাপের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।