আজ অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ তাড়দহ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী গৌতম মন্ডল এর উদ্যোগে প্রায় চার হাজার মানুষের খিচুড়ি ভোগ বিতরণের মধ্য দিয়ে ৭৭ তম বনবিবি পুজো পালন করলেন।তিন দিন ব্যাপী এই পুজো অনুষ্ঠানে থাকবে বিভিন্ন ধরনের চমক, যার মধ্যে থাকছে একেবারে গ্রাম বাংলার আদলে পুতুল নাচ, বাউল সঙ্গীত থেকে শুরু করে আরো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।