বৃহস্পতিবার রাত্রে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,এদিন ওই বাইক আরোহী দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ওই বাইক আরোহী।স্থানীয়রা ও পুলিশ ওই বাইক আরোহী কে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই বাইক আরোহীর কোনো পরিচয় পাওয়া যায়নি।