রায়গঞ্জ: মিরা নর্থ জয়ের লক্ষ্যে ফের হিমালয়ের পথে রায়গঞ্জের পর্বতারোহী তরুণ সরকার
রায়গঞ্জের পর্বতারোহী তরুণ সরকার আগামী ৮ মে নেপাল হিমালয়ের মিরা নর্থ পিক জয়ের উদ্দেশ্যে অভিযান শুরু করছেন। শনিবার হিমালায়ান মাউন্টেনিয়ার্স ট্রেকিং অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচ সদস্যের দল কাঠমান্ডু থেকে পর্বতারোহণ শুরু করবে। সংস্থার সম্পাদক পার্থ পাল তরুণের সাফল্যে আশাবাদী। তরুণ সরকার জানান, তার লক্ষ্য নতুন প্রজন্মকে পর্বতারোহণে উৎসাহিত করা।