বছরের শেষে শীতের প্রকোপ বেড়েছে। সেই শীতের হাত থেকে আর্থিক ভাবে পিছিয়ে পরা মানুষদের বাঁচাতে এগিয়ে এলো মেমারি ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেস। মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাবির মন্ডলের উদ্যোগে সোমবার বিকালে গন্তার ১ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় ১০০ জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো।