কুলতলী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কুলতলীর কুন্দখালি গোদাবর অঞ্চলের কীর্তনখোলা গ্রামের বিয়ের আসর থেকে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে কুলতলী থানায়। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন কুলতলী থানায়। এই নাবালিকার বিয়ের দিতে যারা সহযোগিতা করছিল তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন কুলতলী থানার পুলিশ।