রঘুনাথপুর ১: পোস্টাল ব্যালটে ভোট দিতে না পারায় পুরুলিয়ার রঘুনাথপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল ভোটকর্মীরা
পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোট কর্মীরা নিজেদের গণতন্ত্র অধিকার ভোট দিতে না পারায় বৃহস্পতিবার বিকেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় রঘুনাথপুর শহরে।জানা যায় পুরুলিয়ার বিভিন্ন বিধানসভা এলাকা থেকে ভোট কর্মীরা এদিন রঘুনাথপুর শহরের উইভিং হাইস্কুলে,আই টি আই কলেজ সহ বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে আসেন। লম্বা লাইনে দাঁড়িয়ে তারা ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করলেও তারা বিভিন্ন কারণে ভোট দিতে না পারায় নির্বাচন কমিশনের উপর ব্যাপক ক্ষোভ দেখান তারা।