ইটাহার: রাস্তার কাজে টিলেমি! সমস্যায় হাজার হাজার সাধারণ মানুষ, দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ দুর্লভপুরে
রাস্তার কাজে টিলেমি! যাতায়াত করতে ব্যপক সমস্যার সম্মুখীন হচ্ছেন দূর্লভপুর ও পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ। দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দা থেকে টোটো চালকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহারের দুর্লভপুর লাইন বাজার এলাকায়। কাজের গতি নিয়ে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন খোদ এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যও।