মানবাজার ১: নগদ ৪০,০০০ টাকা কুড়িয়ে পেয়ে কৃষকের হাতে তুলে দিলো মানবাজার থানার এক সিভিক ভলেন্টিয়ার
জয়ন্ত দত্ত,নয়া জামানা,পুরুলিয়া:নগদ চল্লিশ হাজার টাকা কুড়িয়ে পেয়ে এক দরিদ্র কৃষকের হাতে ফিরিয়ে দিলো মানবাজার থানার এক সিভিক ভলেন্টিয়ার।শুক্রবার আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ মানবাজার থানার অন্তর্গত মানবাজার ইন্দকুড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিশরী দোলদেড়িয়া গ্রামের বাসিন্দা বানেশ্বর মান্ডি নগদ ৪০,০০০ টাকা প্যান্টের পকেটে নিয়ে হাটে যাচ্ছিলেন গবাদি পশু ক্রয় করতে।সেই সময় কোন কারণবশত টাকার ব্যাগটি পড়ে যায় ইন কুড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।