রায়গঞ্জ: চাকরির টোপে লক্ষাধিক প্রতারণা, গ্রেফতার তৃণমূলের হেমতাবাদ ব্লক সহ সভাপতি, ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক কমিটির সহ সভাপতি মজিবুর রহমান ওরফে দুলালকে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ। অভিযোগ, সেচ দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা নেয় অভিযুক্ত। আংশিক টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত না দেওয়ায় অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর শিলিগুড়ির ভক্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।