রায়গঞ্জ: প্যাডেলে স্বাস্থ্য, যোগে সুস্থতা: বিশ্ব সাইকেল দিবসে কর্ণজোড়ায় ব্যতিক্রমী উদ্যোগ, সামিল DM, SP
বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে উত্তর দিনাজপুরের কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সে যোগাভ্যাস ও সাইকেল র্যালির আয়োজন করা হয় রবিবার সকালে।জেলা তথ্য ও সংস্কৃতি দফতর জানিয়েছে, স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিবেক কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনোওয়ানে কুলদীপ সুরেশসহ অন্যান্য আধিকারিকরা। কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্স থেকে বিএসএফ ক্যাম্প পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।