বুধবার সন্ধ্যায় ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের কেঁউদি পল্লী কল্যাণ সংস্থা জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফিতা কেটে পূজার উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী ও ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু। উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট অতিথিরা।উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল উৎসবের আবহ। জগদ্ধাত্রী পূজাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন।