রায়গঞ্জ: খেলতে খেলতেই পুকুরে তলিয়ে গেল খুদে, কান্নায় ভেঙে পড়ল চালুনিয়া গ্রাম
পুকুরের জলে ডুবে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ইটাহারের চালুনিয়া গ্রামে। মৃত শিশুর নাম দ্বীপায়ন বর্মন (৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়ির পিছনে পুকুরপাড়ে খেলতে গিয়ে আচমকাই জলে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।