রায়গঞ্জ: রায়গঞ্জের ঘড়িমোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রায়গঞ্জের নাগরিক সমাজ
রায়গঞ্জের ঘড়িমোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রায়গঞ্জের নাগরিক সমাজ। শনিবার সকালে রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী বলেন, প্রতিবছর রায়গঞ্জ পৌরসভার উদ্দোগে এই কর্মসুচী পালিত হয়। আমরা নাগরিক সমাজ উপস্থিত থাকি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা কোনও আহ্বান না পেয়ে নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম৷