প্রাচীন রীতি মেনে বুধবার বিকেলে নয়াগ্ৰামের জরকা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মাতলেন বাঁদনা পরব অর্থাৎ গরু খুঁটান উৎসবে। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পরব বাঁদনা পরব।এদিন গ্রামের মহিলা পুরুষ সবাই শোভাযাত্রা সহকারে গ্রামের একাধিক নির্বাচিত গরুকে খুঁটিতে বেঁধে উৎসবে মাতেন।জারকা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী বাঁদনা পরব দেখতে জড়ো হন এলাকার প্রচুর সাধারণ মানুষ।