মানবাজার ১: যুবককে খুনের অভিযোগ,দোষীর শাস্তির দাবিতে পথ অবরোধ গোপালনগরে
এলাকার যুবককে খুনের অভিযোগ তুলে,এবং দোষীদের শাস্তির দাবিতে মানবাজার থানার গোপালনগরে পথ অবরোধ করলো জামগড়িয়া গ্রামের বাসিন্দা।শনিবার বেলা ১২.৩০ টা নাগাদ মানবাজার টামনা রাজ্য সড়ক অবরোধ করে।অবরোধকারীদের অভিযোগ জামগড়িয়া গ্রামের বাসিন্দা সুমন্ত রহিদাসের দেহ বাগডেগা গ্রামের একটি কুয়ো থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।সুমন্ত রুহিদাসের পরিবারের অভিযোগ কেও বা কারা এই ঘটনা ঘটিয়েছে।এদিন পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন।