মানবাজার ১: দেশ জুড়ে গো হত্যা বন্ধ সহ একাধিক দাবিকে সামনে রেখে মানবাজার থানায় স্মারকলিপি প্রদান করলো গো সম্মান অভিযানের সদস্যরা
দেশ জুড়ে গো হত্যা বন্ধ সহ একাধিক দাবিকে সামনে রেখে মানবাজার থানায় স্মারকলিপি প্রদান করলো গো সম্মান অভিযানের সদস্যরা।বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ এই কর্মসূচি হয়। গো সম্মান অভিযানের মানবাজার এক নম্বর ব্লকের আহ্বায়ক রানা বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন বিষয়গুলি নিয়ে মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে আলোচনা হয়েছে।লিখিত ভাবে বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয়েছে।