তারাপীঠে 'প্রদেশ বিস্তারক প্রশিক্ষণ বর্গে' 'মন কি বাত' শুনলেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী , রাজ্য বিজেপির সহ সাধারণ সম্পাদক সতীশ ধন্দ সহ বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা মহাশয় সহ একাধিক নেতৃত্ব।