গ্রামীণ চিকিৎসকদের সংগঠন দেগঙ্গা রুরাল মেডিকেল প্রাকটিশনারসে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো দেগঙ্গা ব্লক এর জীবনপুর বাজারে। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণ সভার সূচনা হয়। শেষ হয় বিকেল তিনটে নাগাদ। এদিন গ্রামীণ চিকিৎসকরা কিভাবে গ্রামের মানুষদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তা তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। গ্রামীন চিকিৎসকদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া, স্থায়ী দাতব্য চ