বিনা বৃষ্টিতে নালায় জল! রহস্যময় ঘটনায় চাঞ্চল্য নওদার সাঁকোয়া কানাপাড়ায় বিনা বৃষ্টিতে আচমকায় জল ভরে গেল একাধিক নালা ও গর্তে — চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদা থানার সাঁকোয়া কানাপাড়া এলাকায়। শুক্রবার সন্ধ্যায় এই অদ্ভুত ঘটনাকে ঘিরে আতঙ্কে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই দেখা যায় বাড়ির আশপাশের ছোট ছোট গর্তগুলো জলে ভরে উঠছে। সারাদিনে সেই গর্তগুলো পরিপূর্ণ হয়ে সন্ধ্যার পর থেকে জল ঢুকতে শুরু করে পাড়ার একাধিক বাড়িতে। অবাক গ্রাম