রঘুনাথপুর ১: রঘুনাথপুরের রেঞ্জারের সাথে বৈঠক রঘুনাথপুর শহর মন্ডল বিজেপি নেতৃত্বের
মঙ্গলবার পুরুলিয়ার রঘুনাথপুর রেঞ্জের রেঞ্জার নীলাদ্রি সখার সাথে বৈঠক করলেন রঘুনাথপুর শহর মন্ডল বিজেপি নেতৃত্ব। এদিন রঘুনাথপুরের বারিকবাঁধ এলাকায় অবস্থিত রেঞ্জার অফিসে রেঞ্জারের কার্যালয়ে এই বৈঠক আয়োজিত হয়।উপস্থিত ছিলেন রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির সভাপতি শান্তনু চ্যাটার্জী সহ অন্যান্যরা। শান্তনু চ্যাটার্জী জানান,রঘুনাথপুর শহরে সবুজায়ন এবং সবুজ রক্ষার দাবি নিয়ে আজ রঘুনাথপুরের রেঞ্জারের সাথে বৈঠক করা হয়েছে।