রায়গঞ্জ: “রায়গঞ্জের AIIMS রায়গঞ্জেই চাই” — মুখ্যমন্ত্রীকে চিঠি জেলা কংগ্রেসের
রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠাল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। বুধবার রায়গঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির স্বপ্ন ছিল রায়গঞ্জে AIIMS গড়ে ওঠা। পরে সেই প্রকল্প কল্যাণীতে চলে যায়। বর্তমানে উত্তরবঙ্গে AIIMS স্থাপনের পরিকল্পনার প্রেক্ষিতে কংগ্রেসের দাবি, রায়গঞ্জের জন্য নির্ধারিত AIIMS রায়গঞ্জেই স্থাপন করা হোক।