হাড়োয়া ব্লকের গোপালপুর দু'নম্বর অঞ্চলের অন্তর্ভুক্ত ২৬৬ এবং ২৬৭ নং বুথে হাড়োয়া এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকেল তিনটে থেকে অনুষ্ঠিত হয় 'পথের পাঁচালী' কর্মসূচি। উপস্থিত ছিলেন হাড়োয়া ব্লক ১ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী অঞ্জনা গোলদার,অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাবিরা বিবি, পঞ্চায়েত সদস্যা সুচিত্রা মন্ডল,টুম্পা বিবি, নাজমা বিবি,সামসুর আলম সহ অন্যান্য নেতৃত্ব।