রায়গঞ্জ: গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জের মুকুন্দপুরে, তদন্তে পুলিশ
রায়গঞ্জের মুকুন্দপুর এলাকায় এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃতের নাম প্রশান্ত ভৌমিক (২৭)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে নিজের ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মৃতের কাকা তপন ভৌমিক জানান, প্রশান্ত মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের প্রাথমিক অনুমান, সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।