পুঞ্চা: বই পড়ার জন্য পথ লাইব্রেরি তৈরি করলেন ছোট সাগেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা
Puncha, Purulia | Jun 27, 2026 বই পড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে অভিনব উদ্যোগ নিলেন ছোট সাগেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।তৈরি করলেন পথ লাইব্রেরি।শনিবার বেলা ১১ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে এই পথ লাইব্রেরির সূচনা করা হয় পুঞ্চা থানার ছোট সাগেন প্রাথমিক বিদ্যালয়ে।ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু। ছোট থাকেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ রায় বলেন,বর্তমান যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে দূরে সরিয়ে রাখতে আমাদের এই ছোট্ট প্রয়াস।