রায়গঞ্জ: রায়গঞ্জ আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি, ব্যাপক চাঞ্চল্য
রায়গঞ্জ আদালত চত্বরে সোমবার বিকেলে প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগকারী ললিত দেবশর্মা জানান, মামলা সংক্রান্ত কাজে আদালতে এসে সাইকেল রেখে ভেতরে যান তিনি। কিছু সময় পর বাইরে এসে দেখেন সাইকেলটি উধাও। বাড়ি ঝিটকা এলাকায়। ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন। দিনের আলোয় চুরির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষও।